ওমানে সড়ক দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানে আজ মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকসহ ১৮জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।
পুলিশের বরাত দিয়ে ওএনএ জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে ইবরি ও ফাহুদের মধ্যবর্তী একটি সড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৪জন আহত হয়েছেন।
গালফ ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে টাইমস অব ওমান জানায়, বাসটি যাত্রীদের নিয়ে ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা সালালাহ থেকে দুবাই যাচ্ছিল।
আল-শাবিবি পত্রিকায় বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন ওমানের, চারজন সৌদি আরবের, দুজন পাকিস্তানের ও একজন ইয়ামেনের নাগরিক।