প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গতকাল সোমবার নতুন করে আরেকটি দুর্নীতির মামলায় জেরুজালেমের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০০ সালের দিকে দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী থাকাকালে একজন ব্যবসায়ীর কাছ থেকে হাজার হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। দুর্নীতির আরেক মামলায় এরই মধ্যে ছয় বছরের সাজাপ্রাপ্ত ওলমার্টের বিরুদ্ধে নতুন এ মামলায় আগামী ৫ মে রায় ঘোষণা করা হতে পারে। আগের মামলায় সাজার বিরুদ্ধে এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন তিনি।
এএফপি