প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার দায়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার পর আদালত বলেছেন, ‘নৈতিক নীচতার’ দায়ে ওলমার্টকে এ দণ্ড দেওয়া হলো।
ঘুষ নেওয়ার দায়ে গত বছর নিম্ন আদালত ওলমার্টকে ছয় বছর কারাদণ্ড দিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট সে দণ্ড কমিয়ে আনেন। জেরুজালেমের মেয়র থাকার সময় এহুদ ওলমার্টের বিরুদ্ধে একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। পরে ২০০৬ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০০৯ সালে পদত্যাগ করেন তিনি।বিবিসি