ওসামার সাবেক দেহরক্ষীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন। ইয়েমেনের চিকিৎসা সূত্রের বরাতে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
সূত্রগুলোর ভাষ্য, ইয়েমেনের নাগরিক বাহরি গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে মারা যান।
বাহরি আবু জান্দাল নামেও পরিচিত ছিলেন। আফগানিস্তানে থাকাকালে ওসামার গাড়িও চালিয়েছেন তিনি।
গুয়ানতানামো কারাগার থেকে মুক্তির পর ২০০৮ সালে ইয়েমেনে ফেরেন বাহরি।
নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে জঙ্গি হামলায় বাহরি অংশ নেন বলে অভিযোগ রয়েছে। পরে আল-কায়েদা ছাড়েন তিনি।
২০১১ সালের মে মাসে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন ওসামা।