কট্টর ভিক্ষুদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের প্রান্তে গতকাল শনিবার জড়ো হয়েছেন এক হাজারের বেশি কট্টর বৌদ্ধ ভিক্ষু। তাঁদের উগ্র জাতীয়তাবাদী গ্রুপের বার্ষিক সম্মেলন উপলক্ষে সেখানে জড়ো হন তাঁরা। গত নভেম্বরে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসার পর বৌদ্ধ ভিক্ষুরা নতুন করে এ সম্মেলনের মধ্য দিয়ে সংঘবদ্ধ হলেন। মিয়ানমারে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমবিদ্বেষী মনোভাবের পুরোভাগে থাকা উগ্রবাদী সংগঠন ‘মা বা থা’-এর তৃতীয় বর্ষপূর্তিতে ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলের মঠটি সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও তাঁদের সমর্থকে পরিপূর্ণ হয়ে ওঠে। সারা দেশ থেকে এসে ‘মা বা থা’-এর প্রতিনিধিরা গত বছরের অর্জন পর্যালোচনা করেন; তুলে ধরেন ভবিষ্যতের পরিকল্পনাও। ইউ উত্তামা নামে এক ভিক্ষু বলেন, ‘আমাদের লক্ষ্য আমাদের জনগণ এবং আমাদের ধর্মকে রক্ষা করা।’
এএফপি