কঠোর আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামপন্থী জঙ্গিদের হুমকি মোকাবিলায় তিউনিসিয়ার পার্লামেন্টে গত শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী নতুন একটি কঠোর আইন পাস করা হয়েছে। পৃথক পর্যটন এলাকায় গত মার্চ ও জুনে বড় ধরনের দুটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে পাস করা হলো এই আইন। নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সন্ত্রাসবাদ সমর্থন করে বক্তব্য দিলে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া অপরাধ তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তিদের ফোনালাপ রেকর্ড করার সুযোগ পাবেন। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আইনজীবী কিংবা বিচারকের সামনে হাজির করার আগে অন্তত ১৫ দিন আটক রাখা যাবে।
বিবিসি