কফিন বহনকারীর ওপর ইসরায়েলি সেনাদের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখলকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যের আগে তাঁর কফিন বহনকারী ব্যক্তিদের মারধর করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল–জাজিরার।
গত বুধবার জেনিন শহরে ইসরায়েলি সেনারা গুলি করে আবু আকলেহকে হত্যা করেন। গত বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লা শহরে তাঁকে শেষ শ্রদ্ধা ও শোক জানাতে হাজারো মানুষ ভিড় করেন।
জেরুজালেমের ওল্ড সিটির মাউন্ট জিওন প্রোটেস্ট্যান্ট সিমেট্রিতে গতকাল শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। আল-জাজিরা জানায়, শেষকৃত্যের আগে তাঁর কফিন বহনকারী ব্যক্তিরা ‘ফিলিস্তিন’, ‘ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।
কেউ কেউ ফিলিস্তিনের পতাকাও বহন করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আবু আকলেহর হত্যাকাণ্ডের বিচারের জন্য তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবেন।