কমনওয়েলথ ত্যাগ করার ঘোষণা মালদ্বীপের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘অনৈতিক ও অযৌক্তিক’ প্রশ্ন তোলার অভিযোগ এনে কমনওয়েলথ ত্যাগের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক এ সংস্থা ত্যাগের সিদ্ধান্ত ‘কঠিন হলেও অনিবার্য’।
গত সেপ্টেম্বর মাসে মানবাধিকার পরিস্থিতি ও সুশাসন নিয়ে সরকারের কথিত ব্যর্থতার সমালোচনা করে তাদের সদস্যপদ স্থগিতের সম্ভাবনার কথা জানায় কমনওয়েলথ কর্তৃপক্ষ।
গত বছর বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বিভিন্ন অভিযোগ তুলে রাজনৈতিক প্রতিপক্ষের বিচার শুরু করেন। এতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে কমনওয়েলথের সভায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সরকারের ‘অন্যায্য আচরণের’ সমালোচনা করা হয়।