কমান্ডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব আফগানিস্তানে গতকাল শুক্রবার রাতে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার কাবুলে গোয়েন্দা কর্মকর্তারা এ কথা বলেন। এ নিয়ে গত এক সপ্তাহে ওই অঞ্চলে আইএসের চারজন জ্যেষ্ঠ নেতা নিহত হলেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের ভাষ্যমতে, শুক্রবার প্রাণ হারানো নেতা হাফেজ সাঈদ কথিত খোরাসান রাজ্যের আইএস প্রধান ছিলেন। নাঙ্গারহার প্রদেশে আরও ৩০ জন জঙ্গির সঙ্গে নিহত হন পাকিস্তানি নাগরিক সাঈদ। তিনি আগে তালেবান বাহিনীতে ছিলেন। তালেবান নেতাদের কেউ কেউ সম্প্রতি আইএসের আনুগত্য স্বীকার করে বাহিনীটিতে যোগ দিচ্ছেন।
রয়টার্স