কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কমাতে সংবিধান সংশোধনের একটি পিটিশনে সই করায় মিয়ানমারের সেনাবাহিনী একজন কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। ওই কর্মকর্তার স্ত্রী গতকাল সোমবার এ কথা বলেছেন। দেশটির বিরোধীদলীয় নেতা শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সম্প্রতি ওই স্বাক্ষরতা অভিযান শুরু করে। সংবিধানের ৪৩৬ ধারা অনুসারে, সংবিধানের অন্য কোনো ধারায় সংশোধনী আনার উদ্যোগ নিলে তাতে ভেটো দিতে পারবেন দেশটির সেনাবাহিনীর পার্লামেন্ট সদস্যরা।
রয়টার্স