কাচের শৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাচ দিয়ে তৈরি শৌচাগারে ঢুকে ছবির জন্য পোজ দিচ্ছেন তাঁরা। ছবি: রয়টার্স
কাচ দিয়ে তৈরি শৌচাগারে ঢুকে ছবির জন্য পোজ দিচ্ছেন তাঁরা। ছবি: রয়টার্স

চীনের হুনান প্রদেশের শিয়ান লেক পর্যটনকেন্দ্রে প্রায়-স্বচ্ছ কাচের তৈরি গণশৌচাগার চালু করা হয়েছে। বৃহস্পতিবার এই শৌচাগার চালু করা হলেও পর্যটকদের মধ্যে সাড়া পাওয়া যায়নি।

এর আগে কাচের সেতু ও হাঁটার পথ তৈরি করে সাড়া ফেলেছিল চীন। এবার তারা তৈরি করল কাচের শৌচাগার। শুধু কাচ দিয়ে তৈরি শৌচাগার চীনে এটাই প্রথম।

বৃহস্পতিবার উদ্বোধন করা কাচের তৈরি এই শৌচাগার পর্যটকদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। ছবি: রয়টার্স
বৃহস্পতিবার উদ্বোধন করা কাচের তৈরি এই শৌচাগার পর্যটকদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। ছবি: রয়টার্স

এই শৌচাগার ব্যবহারের সময় ভেতরে থাকা ব্যক্তিকে বাইরে থেকে দেখা যাবে এবং ভেতরে বসে চার পাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে। নারী ও পুরুষদের পাশাপাশি শৌচাগারের টয়লেটের মাঝখানে ব্যবধান বলতে আছে হালকা-অস্বচ্ছ কাচের দেয়াল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির এ সংক্রান্ত একটি প্রতিবেদনে অনেকেই কাচ দিয়ে শৌচাগার তৈরির ধারণা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘এটা যেন নরক, কখনোই না।’ আরেক লিখেছেন, ‘আপনি নিজে যেটা সহ্য করবেন, সেটা দেখে বিস্মিত হতে পারেন। এর বাইরের কিছু দেখে নয়।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, খুব কম লোকই কাচের টয়লেট ব্যবহার করার ‘সাহস’ দেখিয়েছেন।

শৌচাগার ব্যবহার নয়, ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি। ছবি: রয়টার্স
শৌচাগার ব্যবহার নয়, ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি। ছবি: রয়টার্স