কাজ করতে না পারার এমন শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চীনের একটি ব্যাংকের কর্মচারীরা একটি প্রশিক্ষণ কর্মশালায় কাজ ঠিকমতো করতে না পারায় কর্মীদের পশ্চাৎ দেশে শাস্তিস্বরূপ বেত মারা হয়েছে। প্রশিক্ষকের বেত মারার ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রথম পোস্ট করে চীনের ‘পিপলস ডেইলি’ পত্রিকা।
উত্তর চীনের চাংঝি ঝাংঝে পল্লি বাণিজ্যিক ব্যাংকে সম্প্রতি এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক প্রশিক্ষক আট কর্মীর কাছে জানতে চাচ্ছেন তারা প্রশিক্ষণে কেন ভালো করতে পারেননি। এরপর ওই ব্যক্তিকে শিক্ষার্থীদের মারতে দেখা যায়। পরবর্তীতে ওই প্রশিক্ষক কর্মীদের চুলও কেটে দেন।
এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ায় ওই ব্যাংকের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, যে ব্যাংক কর্মকর্তা এই কাজ করেছিলেন, তিনি পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কিন্তু এর পরও অনলাইনে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। একজন মন্তব্য করে বলেন, ‘আমি প্রথম ভিডিওটি দেখার পর ভেবেছিলাম এটি চমক সৃষ্টি করে প্রচার পাওয়ার জন্য করা। আমি বিশ্বাস করতে পারছি না যে এটি সত্য ঘটনা।’