প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে অবরোধের কারণে তীব্র জ্বালানি-সংকট দেখা দেওয়ায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে জ্বালানি কাঠ সরবরাহ শুরু হচ্ছে। টিম্বার করপোরেশন অব নেপাল (টিসিএন) আজ শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য এই কাঠ বিতরণ শুরু করবে। এ জন্য ১০ ট্রাক জ্বালানি কাঠ এনেছে সংস্থাটি। নেপালের বনমন্ত্রী অগ্নিপ্রসাদ সাপকোতা গত মঙ্গলবার জ্বালানি কাঠ বিতরণের নির্দেশ দেন। জ্বালানি কাঠের দাম এখনো নির্ধারণ করা হয়নি। টিসিএনের ব্যবস্থাপনা পরিচালক বীরেন্দ্র যাদব বলেন, ‘শুক্রবার থেকেই আমরা কাঠ দেওয়া শুরু করব। বলকুমরি ও গৌশালা থেকে মানুষজন কাঠ নিতে পারবেন।’ নেপালের তরাই অঞ্চলের মদেশীয়রা সংবিধান সংশোধনের দাবিতে নেপাল-ভারত সীমান্তে অবরোধ করে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জ্বালানি আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে।
কাঠমান্ডু পোস্ট