কাতার বিষয়ে আজ বসছে চার দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের ওপর আরোপ করা অবরোধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাহরাইনের রাজধানী মানামায় বসছে অবরোধ আরোপকারী চার উপসাগরীয় দেশ সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত।

আজ শনিবার থেকে দুই দিনের এই বৈঠক শুরু হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সন্ত্রাসবাদে অর্থায়ন, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরবসহ সাত দেশ। কাতার অবশ্য এ ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।

মিসরের বিবৃতিতে বলা হয়, অবরোধ তুলে নিতে দেওয়া শর্ত মানতে কাতারকে চাপ দেবে চারটি দেশ।