কাতারে যুক্তরাষ্ট্রের দূতের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডানা শেল স্মিথ পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে টুইটারে আপত্তিকর মন্তব্য করে তিনি পদত্যাগ করেন। ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের পরিচালক জেমস কমিকে বরখাস্ত করায় ডানা শেল স্মিথ ওই আপত্তিকর মন্তব্য করেন। কাতারের সঙ্গে সৌদি আরবসহ কয়েকটি দেশের সম্পর্কের মারাত্মক অবনতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞ ডানা শেল স্মিথ চলমান সংকটের কারণে, নাকি ট্রাম্প প্রশাসনের কোনো ভূমিকার কারণে ইস্তফা দিলেন, তা স্পষ্ট নয়।