কানাডীেয়র শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের জঙ্গি ইসলামি সংগঠন আবু সায়াফ তাদের অপহৃত এক কানাডীয় নাগরিকের শিরশ্ছেদ করেছে। এখনো ওই জঙ্গিগোষ্ঠীর হাতে বন্দী আছেন ২০ জনের বেশি বিদেশি। ফিলিপাইনের একেবারে দক্ষিণের পার্বত্য দ্বীপ শহর জোলোর সিটি হলের সামনে গত সোমবার জন রিসডেল নামের ওই কানাডীয় নাগরিকের ধড় থেকে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। জোলো এলাকায় আবু সায়াফের শক্ত ঘাঁটি রয়েছে। ষাটোর্ধ্ব জন রিসডেলকে সাত মাস আগে অপহরণ করা হয়। তিনি একটি তেল কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সাংবাদিক। পহরণের সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক কানাডীয় নাগরিক রবার্ট হল, নরওয়ের নাগরিক জার্টেন সেকিংস্ট্যাড, হলের বান্ধবী ফিলিপাইনের নাগরিক ম্যারিটেস ফ্লোর।
এএফপি