প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন গত বৃহস্পতিবার বলেছে, রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করার অভিযোগে এক কানাডীয়কে আটক করা হয়েছে। তবে তাঁর স্ত্রীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কেভিন ও জুলিয়া গারাট নামের ওই দম্পতি উত্তর কোরীয় সীমান্তবর্তী শহর দানদংয়ে একটি কফির দোকান চালান। ছয় মাস আগে থেকেই তাঁরা তদন্তকারীদের নজরে ছিলেন। কানাডীয় দম্পতি চীনের সামরিক বাহিনীসহ প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য চুরির ঘটনায় সন্দেহভাজন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কানাডা বলেছে, তারা এ আটকের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। আল-জাজিরা