কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলার পর এলাকা ঘিরে রেখেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: রয়টার্স
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলার পর এলাকা ঘিরে রেখেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানীতে কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪২ জন আহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে এ কথা জানিয়েছেন।

কিন্তু কী কারণে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি। কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ হামলার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। যে স্থানে হামলা হয়েছে, ওই এলাকার পাশেই দেশটির সরকারের উপপ্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাড়ি।

রাজনীতিবিদদের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা মনে করি, গাড়িটি মোহাকিকের বাড়ি লক্ষ্য করে ছুটছিল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তা আটকে দিয়েছে।’

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থানের গত মে মাসের পর বিভিন্ন হামলায় ৯০ জন নাগরিক নিহত হয়েছেন।