কাবুলে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এঁদের অধিকাংশই পুলিশে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য।
বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম উপকণ্ঠে পুলিশ বহনকারী বাসটিতে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, প্রথম হামলা চালানো হয় সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের গাড়িতে।