কাবুলে ফরাসি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ফরাসি রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার রাতে চালানো ওই হামলায় তাৎ​ক্ষণিকভাবে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
কাবুলের সরকারি কর্মকর্তারা জানান, কাবুলের তায়মানি এলাকায় বিদেশিদের কাছে জনপ্রিয় লা জারদিন নামের ফরাসি রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। ওই হামলায় তাৎ​ক্ষণিকভাবে চারজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাড়িবোমা হামলা চালানোর পর পর ঘটনাস্থলে গুলির শব্দও শোনা গেছে।
কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফারিদুন ওবায়েদি বলেন, ‘আমরা নিশ্চিত, লে জারদিন রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পর নিরাপত্তা বাহিনী ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎ​পরতা শুরু করে ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে দেওয়া বার্তা ওই রেস্তোরাঁয় হামলা চালানোর কথা স্বীকার করে দাবি করেন, ওই হামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছে। তিনি হুমকি দিয়ে বলেন, সরকার ও বিদেশি​ লক্ষ্যবস্তুতে তালেবান হামলা চলতেই থাকবে।