কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্ক প্যালেস গেস্টহাউসের সামনে নিরাপত্তা বাহিনীর প্রহরা। ছবি: রয়টার্স
পার্ক প্যালেস গেস্টহাউসের সামনে নিরাপত্তা বাহিনীর প্রহরা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে একটি অতিথি নিবাসে গতকাল বুধবার রাতে বন্দুকধারীদের গুলিতে একজন মার্কিন নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় সেখানে একটি বিনোদন অনুষ্ঠান চলছিল। বন্দুকধারীরা অতর্কিতে সেখানে হামলা চালায় এবং বহু লোককে জিম্মি করে রাখে। 
আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, কয়েক ঘণ্টা ধরে চলে এর জের। বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের পর আজ বৃহস্পতিবার সকালে ওই অতিথি নিবাস অবরোধমুক্ত হয়। 
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

হোটেল থেকে ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে। ছবি: রয়টার্স
হোটেল থেকে ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে। ছবি: রয়টার্স


কাবুল পুলিশের প্রধান আবদুল রাহিমি সাংবাদিকদের জানান, পার্ক প্যালেস গেস্টহাউসে বন্দুকধারীদের হামলায় বিদেশি পর্যটক ও আফগান নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন। পাঁচজন আহত হন। ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাবুল সফরের এক দিন পর এ হামলার ঘটনা ঘটল। তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আফগানিস্তানকে পুরোপুরি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।