কাবুলে বিস্ফোরণ নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল সোমবার দুটি আত্মঘাতী বিস্ফোরণে ২৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯১ জন। ধারণা করা হচ্ছে, তালেবান এই বিস্ফোরণ ঘটিয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, যে ৯১ জন আহত হয়েছেন, তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তারা বলেন, বিস্ফোরণ দুটি হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। বিস্ফোরণে দুই হামলাকারীই নিজেদের উড়িয়ে দেয়।

এএফপি