কারাগারে ওলমার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কারাগারে গেছেন। ১৯ মাসের কারাদণ্ড পাওয়া ওলমার্ট গতকাল সোমবার ইসরায়েলের রামলে শহরের মাশিইয়াহু কারাগারে ঢোকেন। তিনি দেশটির প্রথম সাবেক প্রধানমন্ত্রী, যাঁকে দুর্নীতি এবং বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে কারাভোগ করতে হলো। কারাগারে ঢোকার আগে ওলমার্ট বলেন, ‘এ পরিস্থিতি আমার, আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য কতটা বেদনাদায়ক তা বুঝতেই পারছেন। আমার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ মিথ্যা।’
ওলমার্ট আরও বলেন, ‘অত্যন্ত বিনীতভাবে আমি কারাবরণ করছি। কেউই আইনের ঊর্ধ্বে না।’ ২০১৪ সালে প্রথম রায়ে ওলমার্টের ছয় বছর কারাদণ্ড হয়। পরে তা কমিয়ে আনা হয়।
এএফপি