কারাগারে তালেবানের হানা, ৪০০ বন্দীর পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি কারাগারে গতকাল রোববার গভীর রাতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ সময় চার শতাধিক বন্দী পালিয়ে যায়।
আজ সোমবার এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গজনির ওই কারাগারে তালেবান জঙ্গিরা হামলা চালায়।

প্রাদেশিক ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি বলেন, সামরিক পোশাকে ছয়জন তালেবান জঙ্গি গজনির কারাগারে আকস্মিক হামলা চালায়। প্রথমে তাঁরা কারাগারের প্রধান ফটকের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা গুলি ছুড়ে কারাগারের ভেতরে ঢুকে বন্দীদের পালিয়ে যেতে সহায়তা করে। এই হামলার ঘটনায় ৩৫২ জন কারাবন্দী পালিয়ে গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে তালেবানের হামলার ঘটনায় চার শতাধিক বন্দী পালিয়েছে।