কারিমভের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজবেকিস্তানের স্বৈরশাসক ইসলাম কারিমভকে গতকাল শনিবার তাঁর নিজের শহর সমরখন্দে কড়া নিরাপত্তার মধ্যে দাফন করা হয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবার কারিমভ মারা যান। তাঁর দাফনের ভিডিওচিত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়। টেলিভিশনের ছবিতে কয়েক হাজার মানুষকে জানাজায় অংশ নিতে দেখা গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তান স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত কারিমভই ছিলেন দেশটির একমাত্র প্রেসিডেন্ট। প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকা কারিমভের মৃত্যুর পর এখন দেশটির প্রেসিডেন্ট কে হবেন সে বিষয়ে গতকাল পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি।
এএফপি