কালো সপ্তাহের পর নিরাপদ আকাশ পথের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোনো ধরনের চেষ্টাই বাদ রাখা হবে না’। আকাশপথে যাত্রায় একটি ‘কালো সপ্তাহ’ পার করার পর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। এর আগে আট দিনের মধ্যে তিনটি পৃথক উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপির।
আইএটিইর প্রধান টবি টাইলার এক বিবৃতিতে বলেন, ‘বেদনাদায়ক তিনটি দুর্ঘটনায় অনেকে আকাশপথের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবেন। এসব বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সব রকমের চেষ্টা করা এবং এ ধরনের পুনরাবৃত্তি যাতে আর না হয়, সেটি নিশ্চিত করাই হবে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সেরা পদক্ষেপ।’
গত ১৭ জুলাই ইউক্রেনে মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ২৯৮ জন। এরপর গত বুধবার তাইওয়ানের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫৮ আরোহীর মধ্যে ৪৮ জন নিহত হন। পরদিন গত বৃহস্পতিবার আলজেরিয়ার একটি উড়োজাহাজ মালিতে বিধ্বস্ত হয়ে নিহত হন ১১৬।