কিম জং-উনের 'নিষ্ঠুর ও অমানবিক' শাসনের প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

.
.

সিসিটিভি দেখে সন্দেহভাজন নারী গ্রেপ্তার

সৎভাই কিম জং-নামকে স্নায়ুযুদ্ধযুগের কায়দায় গুপ্তহত্যার মধ্যে উত্তর কোরিয়ায় কিম জং-উনের শাসনের ‘নিষ্ঠুর ও অমানবিক’ ধরনই প্রকাশ পেয়েছে। নিভৃতকামী কমিউনিস্ট দেশটির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এ মন্তব্য করেছে।

দক্ষিণ কোরিয়াই মূলত কিমের সৎভাইয়ের হত্যার খবর প্রকাশ করে এ বিষয়ে সম্ভাব্য কারণসহ বিভিন্ন তথ্য দিয়ে আসছে। উত্তর কোরীয় কর্তৃপক্ষ নিজেরা গতকাল বুধবার পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি।

মালয়েশিয়ার সরকারের কাছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের লাশ ফেরত চেয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরীয় কর্মকর্তারা জং নামের মৃতদেহের ময়নাতদন্তে বাধা দিতে চেষ্টা করেছিলেন বলেও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। গত সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কিম জং-নামের মৃত্যু হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সন্দেহ, উত্তর কোরিয়ার গুপ্তচরেরা তাঁকে বিমানবন্দরেই বিষপ্রয়োগে হত্যা করেছে।

মালয়েশিয়ার সরকার পিয়ংইয়ংয়ের আপত্তি সত্ত্বেও কিম জং-নামের মৃত্যুর কারণ জানতে তাঁর লাশের ময়নাতদন্ত করেছে। মালয়েশিয়ার স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল যে হাসপাতালে নামের লাশের ময়নাতদন্ত চলছিল, সেখানে লাশটি ফেরত নিতে উত্তর কোরিয়ার দূতাবাস বেশ কয়েকজন প্রতিনিধি পাঠিয়েছিল। মালয়েশিয়া কর্তৃপক্ষ পিয়ংইয়ংয়ের এমন দাবির প্রতি মাথা নত করেনি। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘মালয়েশিয়া চাপে নত হবে না। আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ করব।’

তবে মালয়েশিয়া গতকাল পর্যন্ত নিশ্চিত করেনি মৃত ওই ব্যক্তি কিম জং-নাম কি না। পুলিশ কিম জং-নামের হত্যায় জড়িত সন্দেহে ডোয়ান থি হুয়ং নামের ২৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে। এই নারী ভিয়েতনামের পাসপোর্টে মালয়েশিয়া গিয়েছিলেন। তাঁকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।