প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা করতে বিশেষ বাহিনী প্রস্তুত রেখেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিজেদের জন্য হুমকির কারণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিলেই তাঁকে হত্যা করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ করেন। দেশটির পার্লামেন্টে গত বুধবার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কুর কাছে দেশের প্রতি হুমকি মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তর কোরীয় নেতাকে হত্যা করতে বিশেষ কোনো বাহিনী প্রস্তুত রাখা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমাদের তেমন একটি পরিকল্পনা আছে।... শত্রুদের নেতৃত্ব ধ্বংস করতে তাদের স্থাপনাগুলোতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আমাদের রয়েছে।’