কিমের পায়ে আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে পায়ে আঘাত পেয়েছিলেন। সে আঘাতের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। এটি সারতে তিন মাস সময় লাগবে। তবে দেশের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতে আছে। গতকাল বৃহস্পতিবার উত্তর কোরীয় শীর্ষ নেতার ঘনিষ্ঠ এক সূত্র এ কথা জানায়। দেশের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এমনিতে ৩১ বছর বয়সী এ নেতার খবরাখবর সবিস্তারে বর্ণনা করলেও ৩ সেপ্টেম্বর থেকে তাঁর কার্যক্রমের কোনো খবর প্রচার করেনি। এ কারণে তাঁর অবস্থা সম্পর্কে গুঞ্জন শুরু হয়। বলাবলি হতে থাকে হয় তিনি অসুস্থ, না হয় তাঁর ক্ষমতার রাশ দুর্বল হয়ে যাচ্ছে। রয়টার্স