কিমের বোন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ও জং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি গত মঙ্গলবার এ খবর জানায়। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত পাঁচ দিনের কংগ্রেস শেষ হয় গত সোমবার। কিম ও জং দলটির কেন্দ্রীয় কমিটির একটি উপবিভাগের পরিচালক ছিলেন এত দিন। এদিকে এই বছরের শুরুর দিকে ‘মৃত্যুদণ্ডাদেশ কার্যকর’ হওয়ার খবর প্রচারিত হওয়া সাবেক সেনাপ্রধান রি ইয়ং গিলকে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, গত ফেব্রুয়ারিতে দুর্নীতি ও পৃথক রাজনৈতিক গোষ্ঠী তৈরি করার দায়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এরপর থেকে তাঁকে জনসমক্ষে দেখাও যায়নি। এপি