কুকুর-বিড়াল হত্যা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য কুকুর ও বিড়াল হত্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির পার্লামেন্টে এ লক্ষ্যে মঙ্গলবার সংশোধিত আইন পাস হয়েছে। একই সঙ্গে ওই আইনে বেড়াতে যাওয়ার সময় গাড়ি বা মোটরসাইকেলে পোষা প্রাণীকে পাশে বসিয়ে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বড় ধরনের জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আইন ভঙ্গকারীদের নাম ও ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশটির পশু সুরক্ষা আইনকে এগিয়ে নিতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ।