কুনদুজের খানাবাদ তালেবানের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনদুজ প্রদেশের খানাবাদ জেলা তালেবান জঙ্গিরা গতকাল শনিবার দখল করে নিয়েছে। তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ করলে সরকারি সেনারা পিছু হটতে বাধ্য হয়।

প্রাদেশিক রাজধানী কুনদুজ শহরটি গত সেপ্টেম্বরেই আংশিক নিয়ন্ত্রণে নেয় তালেবান। এটি ওই এলাকায় গত ১৪ বছরে জঙ্গিদের সবচেয়ে বড় সাফল্য। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সরকারি বাহিনীর গোলাবারুদ ও শক্তিবৃদ্ধির অভাবের কারণেই খানাবাদের পতন হয়েছে।

আন্তর্জাতিক বাহিনী ২০১৪ সালে আফগানিস্তানে সক্রিয় তৎপরতা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার পর থেকে তালেবান জঙ্গিরা ধীরে ধীরে আবার শক্তিশালী হয়ে উঠছে।