কুয়েতে শিয়া মসজিদে হামলা, নিহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নামাজের সময় এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি খবরে জানানো হয়, কুয়েত সিটির আল-ইমাম আল-সাদেক শিয়া মসজিদে নামাজের সময় চালানো এ হামলায় অনেকে আহত হয়েছে। ঘটনার পর ওই এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। হামলায় হতাহতের বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি।
এদিকে ইরাক-সিরিয়ার অধ্যুষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।