কূটনীতিক হয়রানি বন্ধে রাজি ভারত-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনীতিকদের হয়রানি বন্ধে রাজি হয়েছে পাকিস্তান ও ভারত। গতকাল শুক্রবার উভয় দেশ এ বিষয়ে একমতে পৌঁছায়। পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন জানিয়েছে, আচরণ বিধিমালা ১৯৯২ অনুযায়ী ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয়ভাবে কূটনীতিকদের হয়রানির অভিযোগ নিষ্পত্তি করতে রাজি হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাজির বিষয়টি একযোগে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিকদের আচরণ-সংক্রান্ত জটিলতা সমাধানে ভারত ও পাকিস্তান পারস্পরিকভাবে একমত হয়েছে। দুই দেশের কূটনীতিক ও সরকারি কনস্যুলারদের সমস্যা ১৯৯২ সালের আচরণ বিধিমালার সঙ্গে সংগতি রেখে সমাধান করা হবে।

দিল্লিতে পাকিস্তানি কূটনীতিককে হয়রানির ঘটনার পর পাকিস্তানি হাইকমিশনার সোহেল মাহমুদকে সমস্যা সমাধানে আলোচনার জন্য ডাকে তাঁর দেশ। এরপরই মূলত দুই দেশ এ বিষয়ে আলোচনা শুরু করে। অন্যদিকে ইসলামাবাদে কূটনীতিক হয়রানি বিষয়েও অভিযোগ রয়েছে ভারতের।