কে হচ্ছেন নেপালি কংগ্রেসের সভাপতি?
নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালার মৃত্যুর পর দলটির সভাপতি কে হচ্ছেন—তা নিয়ে দলটির ভেতরে-বাইরে শুরু হয়েছে জোর আলোচনা। দলীয় প্রধান নির্বাচনের পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নের পর দলটির কর্মপন্থা নির্ধারণ নিয়েও এখন নেপালের রাজনীতি বেশ সরগরম। খবর কাঠমান্ডু পোস্টের।
গত শনিবার সুশীল কৈরালার মৃত্যুতে নেওয়া অনুষ্ঠান শেষ হয়েছে। মৃত্যুর আগে আবার দলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রয়াত কৈরালা। তবে তাঁর অনুপস্থিতিতে এখন দলের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডাল একজন শক্তিশালী প্রার্থী। তিনি দলের প্রধান নির্বাচনের জন্য আলোচনার ঘোষণা দিয়েছেন। পাউডাল দলের রক্ষণশীল অংশের প্রার্থী হিসেবে পরিচিত। সেই অংশকে তিনি কতটুকু নিজের কাজে লাগাতে পারবেন এর ওপর নির্ভর করছে সভাপতি হওয়া না হওয়া। পাউডাল ছাড়া দলীয় প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে আরও যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অর্জুন নারা সিং কেসি, কৃষ্ণ প্রসাদ সিতুলা, রাম সরন মাহাত, প্রকাশ মান সিং উল্লেখযোগ্য। সাধারণ সম্পাদকের পদ পাওয়ার সম্ভাবনা থাকলে অর্জুন সিং কেসি রক্ষণশীল অংশ থেকে শের বাহাদুর দেউবার দলে ভিড়তে পারেন বলে মনে করা হচ্ছে।