কেলেঙ্কারির জেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যয় কেলেঙ্কারিতে তোপের মুখে পড়ে টোকিওর মেয়র মাসুজোএ ইউইচি বুধবার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে সরকারি তহবিল ব্যবহারের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক শহর হিসেবে টোকিওর নাম ঘোষণার পর ইউইচি দ্বিতীয় মেয়র, যিনি পদত্যাগ করলেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার করা সাবেক স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী মাসুজোএ ইউইচির বিরুদ্ধে গত এপ্রিলে অভিযোগ ওঠে, তিনি ছুটির দিনগুলোতে অবকাশযাপনের বাড়িতে যেতে নিজের অফিসের গাড়ি ব্যবহার করেন। পারিবারিক ভ্রমণ ও থাকা-খাওয়ার খরচও সরকারি তহবিল থেকে মেটানোর অভিযোগ ওঠে।
বিবিসি