ক্যানসার রোগীর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার একদল ক্যানসারে আক্রান্ত রোগী দেশটির চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বুসান শহরের একটি আদালতে মামলা করেছেন। থাইরয়েড ক্যানসারে আক্রান্ত ওই রোগীরা কেন্দ্রগুলোর কাছেই বাস করেন। কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেএইচএনপি) বিরুদ্ধে এটিই প্রথম এবং সবচেয়ে বড় মামলা। এতে বাদী হয়েছেন ক্যানসারে আক্রান্ত ৩০১ জন রোগীসহ মোট এক হাজার ৩৩৬ জন। এর আগে এক ব্যক্তি ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর তেজষ্ক্রিয়তা নির্গমনের সঙ্গে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে বলে মামলা করলে আদালত গত অক্টোবরে তাঁর পক্ষে রায় দেন।
রয়টার্স