ক্ষতিপূরণ বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গতকাল সোমবার দেশটির পার্লামেন্টে বিলটি পাস করা হয়েছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ণয়ের জন্য ওই বিলে প্রধানমন্ত্রীর কার্যালয়-নিয়ন্ত্রিত একটি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। গত বছরের ১৬ এপ্রিল অতিরিক্ত যাত্রীবোঝাই এবং ফিটনেসবিহীন একটি ফেরি দেশটির দক্ষিণাঞ্চলীয় জিন্দো দ্বীপের কাছে ডুবে যায়। ফেরিটিতে থাকা ৪৭৬ জন আরোহীর মধ্যে ৩২৫ জনই ছিল স্কুলশিক্ষার্থী। মাত্র ৭৫ জন শিক্ষার্থী ওই দুর্ঘটনায় বেঁচে যায়। পাস হওয়া ওই বিল অনুযায়ী, বেঁচে যাওয়া শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বৃত্তি দেওয়া হবে।
এএফপি