ক্ষতিপূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বন্দরনগর তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার মেফেয়ার হোটেলের বাইরে কয়েক শ বাস্তুচ্যুত বাসিন্দা বিক্ষোভ করেন। ঘটনার পর একই স্থানে দেশটির কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে আসছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন, তাঁদের বাড়ির কাছে যে রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটেছে, তা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। ১২ আগস্টের তিয়ানজিনের এই বিস্ফোরণকে চীনের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পর চীনের সামরিক বাহিনীর রাসায়নিক যুদ্ধ স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণস্থলের নিয়ন্ত্রণ নেন।
বিবিসি ও রয়টার্স