ক্ষমতা নিল হুতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের হুতি শিয়া মিলিশিয়ারা গতকাল শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশ চালাতে একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠন করেছে। মিলিশিয়ারা জানায়, বর্তমান আইনসভার স্থানে তারা ৫৫১ সদস্যের একটি জাতীয় পরিষদ গঠন করবে। এক ‘সাংবিধানিক ঘোষণা’ অনুষ্ঠানে বলা হয়, পাঁচ সদস্যের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল দুই বছর দেশ চালাতে অন্তর্বর্তী সরকার গঠন করবে। উপজাতীয় ও সামরিক নেতা ছাড়াও বিদায়ী স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। আরও বেশি ক্ষমতার ভাগ চাওয়া হুতিরা গত সেপ্টেম্বরে উত্তরের শক্ত ঘাঁটি থেকে রাজধানীতে এসে চড়াও হয়। গত মাসে তারা প্রেসিডেন্ট প্রাসাদসহ বিভিন্ন সরকারি দপ্তর দখল করে নেয়। এএফপি