প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে যদি ওয়াশিংটন অতীত আচরণের জন্য তেহরানের কাছে দুঃখ প্রকাশ করে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের সমঝোতা চুক্তি হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ইতালির একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে গত বৃহস্পতিবার ওই প্রসঙ্গে কথা বলেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের রাজধানীতে দূতাবাস খুলতে পারে। কিন্তু এ জন্য আগে ওয়াশিংটনকে ক্ষমা চাইতে হবে।
রয়টার্স