ক্ষমা প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের সামরিক বাহিনীনিয়ন্ত্রিত গণিকালয়গুলোতে থাকা এশীয় নারীদের ‘যৌন দাসী’ হিসেবে লেখার জন্য ক্ষমা চেয়েছে জাপানের অন্যতম পত্রিকা ইয়োমিউরি শিমবুন। ১৯৯২ থেকে ২০১৩ সাল পর্যন্ত পত্রিকাটির ইংরেজি সংস্করণের ৮৫টি প্রতিবেদনে ওই শব্দ ব্যবহার করা হয়েছে। গতকাল শুক্রবার পত্রিকাটির ইংরেজি ও জাপানি উভয় ভাষার সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে ওই শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। গণিকালয়গুলোতে থাকা অনেক নারীকে নেওয়া হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকে।
ইউএনবি