ক্ষুদ্রতম বাইবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্রতম বাইবেল
ক্ষুদ্রতম বাইবেল

দেখতে একটি আলপিনের চ্যাপ্টা মাথার মতো ক্ষুদ্র। কিন্তু এতে আছে আস্ত হিব্রু বাইবেল। জেরুজালেম পোস্ট পত্রিকার তথ্য অনুযায়ী, এটিই বিশ্বের সবচেয়ে ছোট্ট বাইবেল। জেরুজালেমে অবস্থিত ইসরায়েল মিউজিয়ামে এটি প্রদর্শন করা হচ্ছে। অতি খুদে আকারের কারণে ন্যানো বাইবেল নামেও পরিচিতি পেয়েছে এটি। এতে রয়েছে ১২ লাখেরও বেশি অক্ষর। সোনার প্রলেপযুক্ত সিলিকনের একটি পাতে মুদ্রিত তা। একধরনের আয়ন দীপ্তি ব্যবহার করে প্রকৌশলীরা ওই মুদ্রণকাজ করেছেন। ইসরায়েল মিউজিয়ামের অর্ধশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে উচ্চপ্রযুক্তির বাইবেলটি প্রদর্শিত হচ্ছে। ওই জাদুঘরেই আছে ‘ডেড সি স্ক্রল’ নামে পরিচিত বাইবেলের প্রাচীনতম অনুলিপি।
এএফপি