ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সাগরে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ৪৯০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর নামপু থেকে নিক্ষেপ করা হয়। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া চলার সময় এ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ১০ হাজার সেনার অংশগ্রহণে ওই মহড়াকে সিউল ও ওয়াশিংটন আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছে। কিন্তু পিয়ংইয়ং একে ‘আগ্রাসনের প্রস্তুতি’ আখ্যা দিয়েছে। উত্তর কোরিয়া বরাবরই দক্ষিণের এ ধরনের মহড়ার প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং অধিকতর তীব্র বাগাড়ম্বর জানিয়ে থাকে।
এএফপি