প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া আবারও প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছাকাছি সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কঠোর কমিউনিস্ট শাসনে থাকা দেশটি গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার স্বল্পমাত্রার সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন উপস্থিত ছিলেন। শুক্রবার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ছিল এসএ-২ অথবা এসএ-৩ এবং ২০০ কিলোমিটার পাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়ার শেষ দিনে এ ঘটনা ঘটল। এর আগে মার্চের শুরুতে ওই মহড়া শুরুর সময়ও উত্তর কোরিয়া সাগরে ক্ষেপণাস্ত্র ছোড়ে। দেশটি বরাবরই এ ধরনের সামরিক মহড়াকে তাদের দেশে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করে থাকে।
বিবিসি