প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহযুদ্ধকবলিত ইয়েমেন থেকে গত শনিবার সৌদি আরবে একটি স্কাড ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে তা মাঝপথেই ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি আরব। এ ঘটনায় সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে প্রতিষ্ঠিত নাজুক যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়ল। ইয়েমেনে সংঘাত অবসানে ও সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান বন্ধে আগামী মাসে জাতিসংঘের সমর্থনে আবার শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল। প্রতিবেশী ইয়েমেন থেকে ছোড়া গুলিতে এ পর্যন্ত সীমান্ত এলাকায় বেশ কয়েকজন সৌদি সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
রয়টার্স