কয়েদিরা ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি কারাগার থেকে যেসব কয়েদি পালিয়ে গিয়েছিলেন, তাঁদের বেশির ভাগই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবার ধরা পড়েছেন। তাঁদের অনেকে আত্মসমর্পণ করেন, বাকিদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ গতকাল শনিবার এ কথা জানিয়েছে। সুমাত্রার পাকানবারু শহরের সিয়ালাং বুংকুক নামের ওই ঘিঞ্জি কারাগার ভেঙে গত শুক্রবার দুই শতাধিক কয়েদি পালিয়ে যান। তবে সংখ্যাটা ঠিক কত, তা কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারেনি। স্থানীয় পুলিশের মুখপাত্র গোন্তার আরিও তেজো বলেন, গতকাল পর্যন্ত পুলিশ ২০৯ জনকে পাকড়াও করেছে।