কয়েন জমিয়ে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমানো কয়েন ট্রাকে করে আনা হয়েছে গাড়ির শোরুমে। ছবি: টেলিগ্রাফ
জমানো কয়েন ট্রাকে করে আনা হয়েছে গাড়ির শোরুমে। ছবি: টেলিগ্রাফ

কয়েন জমিয়ে মুদ্রার পাহাড় বানিয়ে ফেললেন তিনি। এত্ত কয়েন লেগেও গেল কাজে। কিনে ফেললেন চার চাকার একটি গাড়ি। অবশ্য কেবল কয়েন দিয়েই যে গাড়ি মিলেছে, তা নয়। গাড়ির দাম পড়েছে তিন লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে কয়েন ছিল এক লাখ ৩৬ হাজার ডলারের। 

এই অভিনব ঘটনার জন্ম দেন গ্যান নামের এক ব্যক্তি। বাড়ি চীনে।

কয়েন গুনে জমা রাখছেন গাড়ির শোরুমের লোকজন। ছবি: টেলিগ্রাফ
কয়েন গুনে জমা রাখছেন গাড়ির শোরুমের লোকজন। ছবি: টেলিগ্রাফ


একটি চীনা পত্রিকার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত খবরে জানানো হয়, গ্যান অস্ট্রেলিয়ার একটি গাড়ির কোম্পানির শোরুমে যান গাড়ি কিনতে। দরদাম ঠিক হওয়ার পর তিনি প্রস্তাব করেন, কাগুজে নোটের সঙ্গে কয়েন দিয়ে দাম মেটাবেন। তাঁর প্রস্তাবে রাজি হলেন গাড়ি বিক্রেতারা। তো, গ্যান হাজির করলেন জমানো কয়েন। সে কয়েন আনা হলো ট্রাকে করে। ১০ জন নিবেদিত প্রাণ কর্মী ধৈর্যের পরিচয় দিয়ে নামিয়ে আনল কয়েন। ওজন কম নয়, পুরো চার টন। স্তূপের উচ্চতা গিয়ে দাঁড়াল চার মিটার।

কয়েন জমা রাখছেন অস্ট্রেলিয়ান গাড়ির শোরুমের এক কর্মী। ছবি: টেলিগ্রাফ
কয়েন জমা রাখছেন অস্ট্রেলিয়ান গাড়ির শোরুমের এক কর্মী। ছবি: টেলিগ্রাফ


খবরে জানানো হয়, একটি পেট্রল পাম্পে কাজ করেন গ্যান। সেখান যানবাহনে তেল দেওয়ার পর বকশিশ হিসেবে মাঝে-মধ্যে কিছু কয়েন পান তিনি। সেগুলোই এত দিন ধরে জমিয়েছেন। তিল তিল করে তাল।
তবে গ্যান-ই প্রথম ব্যক্তি নন, যিনি কয়েন জমিয়ে দাঁ মারলেন। চীনা পত্রিকাটির খবরে দাবি করা হয়, এর আগে ফুজিয়ান নামের এক ব্যক্তি কয়েন জমিয়ে ফ্ল্যাট কেনেন। আর তা এ বছরেরই মার্চে।