খামেনিকে ওবামার বিরল চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এপির।
যুক্তরাষ্ট্র ও অন্য পঞ্চশক্তির সঙ্গে ইরানের বিতর্কিত পারমাণবিক প্রকল্পসংক্রান্ত সমঝোতার সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে খামেনিকে চিঠি লিখলেন ওবামা। কয়েক দশক ধরে বৈরী সম্পর্ক থাকা এ দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে চিঠি লেখা বিরল ঘটনা।
মার্কিন প্রেসিডেন্টের লেখা এই চিঠি সম্পর্কে প্রথমে তথ্য দেয় ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা। এর খবরে বলা হয়, আইএস জঙ্গিবিরোধী লড়াইয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এতে জোর দিয়ে বলা হয়, আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন সহযোগিতার বিষয়টি নির্ভর করছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমঝোতা হওয়ার ওপর।