খামেনির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সেনাবাহিনীকে ‘প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে সামরিক শক্তি প্রয়োগই বিকল্প—যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি গত সপ্তাহে নতুন করে এ হুমকি দেন। এর পরই গতকাল রোববার এই প্রস্তুতির আহ্বান জানালেন খামেনি। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি ডেম্পসির নাম উল্লেখ না করে বলেন, ‘অন্য পক্ষ সব সময় ধৃষ্টতা দেখিয়ে আমাদের ভয় দেখায়। একদিকে তারা ভাঁওতাবাজি করে, অন্যদিকে ইরানকে প্রতিরক্ষাব্যবস্থা নিতে বারণ করে। ইরান এসব নির্বোধ মন্তব্য কখনোই গ্রহণ করবে না।’
এএফপি